admin 1
৩ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড : তথ্যমন্ত্রী

দেশের সাইবার আইনকে বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে আইনজীবীদের মতামত ও পরামর্শ দ্রুত গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও সেই আয়নাকে আরও নিখুঁত করতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। তার ভাষায়, বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড।

জহির উদ্দিন স্বপন বলেন, বিচার বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকেও প্রয়োজনে বিচার বিভাগের মুখোমুখি হতে হয়, যা এর স্বাধীনতা ও শক্তির প্রতীক। তিনি আরও বলেন, আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের প্রতিটি প্রতিবেদন জনমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং নির্ভুলতা নিশ্চিত করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারিত হওয়ায় সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হতে পারে। এ কারণে সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্যের সত্যতা নিশ্চিত করে দায়িত্বশীলভাবে তা জনগণের সামনে তুলে ধরা। তিনি বলেন, দেশ বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন ও পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। এই পরিবর্তনের সঙ্গে ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে তথ্যপ্রবাহ ও প্রযুক্তির বিস্তার নতুন বাস্তবতা তৈরি করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সুযোগের পাশাপাশি নতুন চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। তাই পরিবর্তিত প্রযুক্তিনির্ভর বাস্তবতায় সাংবাদিকতাকে আরও দায়িত্বশীল, নির্ভুল এবং নৈতিকতার ভিত্তিতে পরিচালিত করতে হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6478" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০