admin 1
১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বিআরটিএতে ঘুষ বাণিজ্যের ‘অদৃশ্য সাম্রাজ্য’

জহির উদ্দিন বাবর, সাদ্দাম ও গৌতমকে ঘিরে গুরুতর অভিযোগ

বিশেষ প্রতিনিধি,  ময়মনসিংহ থেকে  ফিরে: ময়মনসিংহের (বিআরটিএ) কার্যালয়কে ঘিরে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট এবং অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলোর দাবি, সরকারি সেবাকেন্দ্রটি এখন সাধারণ মানুষের জন্য নয়, বরং একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর। তার সঙ্গে গৌতম, সাদ্দাম এবং আরও কয়েকজনের নাম স্থানীয়দের অভিযোগে বারবার উঠে আসছে। অভিযোগকারীদের দাবি, এদের সমন্বয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী দালালচক্র, যারা বিআরটিএর বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।

অনুসন্ধানে উঠে এসেছে, ১০–১৫ সদস্যের একটি সক্রিয় দালাল সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কার্যালয়ের ভেতরে ও বাইরে কাজ করছে। অভিযোগ অনুযায়ী, এই চক্রের বাইরে থেকে সরাসরি সেবা নিতে গেলে শুরু হয় অযথা হয়রানি, কাগজপত্রে খুঁত ধরা, ফাইল আটকে রাখা এবং দীর্ঘসূত্রতা।

ভুক্তভোগীদের অভিযোগ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবা নিতে গেলে প্রায় প্রতিটি ধাপেই অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের চাপ থাকে। অনেকের ভাষায় দালাল ছাড়া বিআরটিএতে কোনো ফাইল নড়ে না।সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, ত্রুটিপূর্ণ ও অনিরাপদ যানবাহনও অর্থের বিনিময়ে ফিটনেস সনদ পাচ্ছে। যদি এ অভিযোগ সত্য হয়, তবে তা শুধু দুর্নীতির বিষয় নয় এটি সরাসরি জননিরাপত্তার জন্য বড় হুমকি।

আরও অভিযোগ রয়েছে, বহিরাগত দালালরা নিয়মিতভাবে সরকারি নথিপত্র ও সংবেদনশীল ফাইল ব্যবহারের সুযোগ পাচ্ছে। যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত, সেখানে বহিরাগতদের অবাধ যাতায়াত প্রশাসনিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্রের দাবি, ছোট ছোট ঘুষের লেনদেন থেকে শুরু করে বড় অঙ্কের অনুমোদন সব মিলিয়ে এখানে কোটি কোটি টাকার অবৈধ অর্থ লেনদেন হচ্ছে।

বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা, সাড়া মেলেনি

উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযোগে নাম আসা গৌতম, সাদ্দাম এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

উচ্চপর্যায়ের তদন্তের দাবি

ভুক্তভোগী পরিবহন মালিক ও স্থানীয় সচেতন মহলের দাবি
সদর দপ্তর (দুদক) এবং সংশ্লিষ্ট প্রশাসনের উচিত দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা।

প্রশ্ন এখন একটাই

ময়মনসিংহ বিআরটিএ কি জনসেবার কেন্দ্র, নাকি ঘুষ বাণিজ্যের নিরাপদ অভয়ারণ্য

এই প্রশ্নের উত্তর খুঁজছে ময়মনসিংহবাসী।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6444" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০