admin 1
৩০ জুন ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমে সৃজনের ছোঁয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় শাম্মী তুলতুল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে দুই বাংলার সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুল। বহুমাত্রিক সাহিত্যচর্চা এবং ধারাবাহিক সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশ-বিদেশের পাঠকমহলে পরিচিতি অর্জন করেছেন। বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান ক্রমেই বিস্তৃত হচ্ছে।

সাহিত্য-সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া শাম্মী তুলতুলের সাহিত্যজীবনের সূচনা শৈশবেই। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। মা ও দাদার অনুপ্রেরণায় তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাঁর দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, লেখক এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। নানী কাজী লতিফা হক বেগমও ছিলেন সুপরিচিত লেখক। ফলে পারিবারিক পরিবেশ থেকেই সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি তাঁর অনুরাগ গড়ে ওঠে। লেখালেখির পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিনের সংবাদ, খোলা কাগজ, শিশু ও নবারুণসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর লেখা। একই সঙ্গে প্যারিস, কানাডা, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া ও জার্মানিতে প্রকাশিত বাংলা ভাষার বিভিন্ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক পাঠকমহলেও তিনি পরিচিতি লাভ করেছেন। তাঁর সাহিত্যকর্ম নিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রকাশনা প্রতিষ্ঠান বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে, যা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার আরেকটি উদাহরণ। বর্তমানে শাম্মী তুলতুল লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার, অনলাইন অ্যাকটিভিস্ট এবং মডেল হিসেবে কাজ করছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।

২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত তাঁর গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া ‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মবু’, ‘মনজুয়াড়ি’ এবং ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’ তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। শিশুসাহিত্যেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তাঁর লেখা ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ গল্পটি দীপ্ত টিভিতে নাট্যরূপে প্রচারিত হয়েছে। এছাড়া ‘লাল শরবত’ নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএমে। সম্প্রতি তাঁর একটি গল্প ভারতে গবেষণার বিষয়বস্তু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে তাঁর প্রকাশিত বই রকমারি, প্রথমা, দারাজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। পাশাপাশি রবি বইঘর অ্যাপ এবং বাংলালিংক–এয়ারটেলের ই-বুক প্ল্যাটফর্মেও পাঠকরা সহজেই তাঁর বই পড়তে পারেন। সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

দুই বাংলার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরাই শাম্মী তুলতুলের লক্ষ্য। নতুন প্রজন্মকে বইমুখী করে তোলা এবং বিশ্বদরবারে বাংলা ভাষা ও সাহিত্যকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়েই তিনি তাঁর সাহিত্যযাত্রা অব্যাহত রেখেছেন

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6393" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০