ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৫)কে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২৯ জুন রাত ১১টা ৪০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতোয়ালী সিআর মামলা নং-৫৯৯/২৪-এর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় মিয়া (২৫) ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। তিনি মো. নাসির উদ্দিনের ছেলে। আদালত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন