admin 1
২৪ জুন ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকের ভূমিকায় কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম, প্রশংসায় শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক

সানোয়ার ইসলাম মামুন: আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, প্রজ্ঞা ও অভিভাবকসুলভ আচরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম। সম্প্রতি ময়মনসিংহের কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুবকের বিরোধ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজন শিক্ষকের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ওসি মো. শিবিরুল ইসলাম কঠোর অবস্থান গ্রহণের পরিবর্তে অত্যন্ত ধৈর্য, বিচক্ষণতা ও মানবিকতার পরিচয় দেন।

তিনি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং একজন অভিজ্ঞ শিক্ষকের মতো তাদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বোঝান যে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন কোনোভাবেই অশান্ত না হয় এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়। তাঁর আন্তরিক কথাবার্তা ও পরামর্শে শিক্ষার্থীরা দ্রুত শান্ত হয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ওসি শিবিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। কোনো উসকানি বা ভুল সিদ্ধান্ত যেন তোমাদের শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্ত না করে।”

এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা ওসির এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, পুলিশের একজন কর্মকর্তা হয়েও তিনি যে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

শিক্ষার্থীরাও ওসি শিবিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, তিনি তাদের সঙ্গে এমনভাবে কথা বলেছেন যেন একজন শিক্ষক বা অভিভাবক সন্তানদের সঠিক পথ দেখাচ্ছেন। তাঁর পরামর্শে তারা নিজেদের ভুল-ত্রুটি উপলব্ধি করতে পেরেছে। অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণ ও সচেতনতামূলক ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একজন পুলিশ কর্মকর্তা যখন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তরুণদের সঠিক পথে পরিচালিত করেন, তখন তা সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বার্তা বহন করে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ঘটনায় ওসি মো. শিবিরুল ইসলামের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা শুধু একটি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিই নিয়ন্ত্রণ করেনি, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও সচেতনতার বার্তাও পৌঁছে দিয়েছে। তাঁর এই উদ্যোগ ভবিষ্যতেও পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6200" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০