admin 1
২৩ জুন ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার মোহনগঞ্জে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (১১) ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি মুন্না (২৫)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। বুধবার (২৩ জুন) ভোরে নেত্রকোনা সদর থানার সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মুন্না নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ জুন রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা মুন্না তাকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে পাশের একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায়। সেখানে তিনি ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য তাকে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৬) এর ধারা ৯(১) এ রুজু করা হয়।

ঘটনার পর থেকেই র্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং নজরদারি বাড়ায়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির আভিযানিক দল নেত্রকোনা সদর থানার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6153" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০