admin 1
২২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুখবন্ধ করতে ‘ঘুষ’ সাংবাদিক দমাতে ভেদরগঞ্জের আরএমও ডাঃ নাছিরের ‘বিকাশ মিশন’ ফাঁস

বিশেষ প্রতিনিধি: দুর্নীতির খবর প্রকাশ না করার জন্য এবার সরাসরি গণমাধ্যমকর্মী ও অনুসন্ধানী ইউনিটকে আর্থিক প্রলোভন ও ‘ঘুষ’ প্রদানের নজিরবিহীন অপচেষ্টা চালিয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ মোঃ নাছির উদ্দিন। তবে সেই অনৈতিক প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে টাকা ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে অনুসন্ধানী টিম। গত ১৯ জুন রাতে ওনার দুর্নীতি ও ছদ্মনামের সিন্ডিকেট নিয়ে চারদিকে তোলপাড় শুরু হলে দিশেহারা হয়ে পড়েন ডাঃ মোঃ নাছির উদ্দিন। গণমাধ্যমের মুখ বন্ধ করতে ১৯ জুন রাত ১১টা ১৭ মিনিটে তিনি তার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৯২২২৫৬৯৬৮ থেকে অনুসন্ধানী সাংবাদিক টিমের মোবাইল নম্বরে প্রথম দফায় ১০,১৮৫ টাকা ‘রিসিভড মানি’ হিসেবে (Trn ID: DFJ5HRKNM1) প্রেরণ করেন।

 

ডাঃ নাছির উদ্দিনের এই হীন প্রচেষ্টাকে তাৎক্ষণিক নস্যাৎ করে দেয় অনুসন্ধানী সাংবাদিক ইউনিট। ওনার অনৈতিক প্রলোভনের ফাঁদে পা না দিয়ে, টাকা আসার ঠিক ২ মিনিটের মাথায় অর্থাৎ রাত ১১টা ১৯ মিনিটে ডাঃ নাছির উদ্দিনের সেই একই নম্বরে প্রেরিত ১০,১৮৫ টাকা সম্পূর্ণ ফেরত (Send Money) পাঠানো হয় (Trn ID: DFJ9HRKNM1)।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ লেনদেনের ক্ষেত্রে সাধারণত রাউন্ড ফিগার (যেমন: ১০,০০০ বা ৫,০০০) ব্যবহার করে। কিন্তু ১০,১৮৫ টাকার এই সুনির্দিষ্ট ও হিসাব কষা অংকটি নির্দেশ করে যে, এটি ওনার কোনো ডায়াগনস্টিক সেন্টারের অবৈধ কমিশন বা মডার্ন ক্লিনিকের লভ্যাংশের কোনো পূর্বনির্ধারিত ডিলিংয়ের অংশ হতে পারে। ওনার নিজের নাম রেজিস্ট্রিকৃত ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করায় ওনার অপরাধের অকাট্য ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ তৈরি হয়েছে, যা অস্বীকার করার কোনো আইনি সুযোগ ওনার নেই।

 

​আইন বিশেষজ্ঞরা বলছেন, লেনদেন সম্পন্ন হওয়া বা টাকা ফেরত দেওয়াটা বড় বিষয় নয়; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১ ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কর্তৃক সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে টাকা প্রেরণের সদিচ্ছা ও উদ্যোগটাই সরাসরি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ (Cognizable Offense)। সরকারি কর্মকর্তা কর্তৃক সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে টাকা প্রেরণের এই অকাট্য ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনি সেলে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6093" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০