admin 1
১৯ জুন ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে জনরোষের শিকার, নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে আহত

নিজস্ব  প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আসামিপক্ষের লোকজন এবং স্থানীয় কিছু ব্যক্তি তাদের ঘিরে ফেলে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ডিবি সদস্যদের ওপর হামলা চালানো হয়।

হামলাকারীরা উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও তাদের ওপর হামলা চালানো হয়।খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গুরুতর আহত এসআই মামুন মাতুব্বরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

এদিকে ডিবি দলের আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে অবস্থান করায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি দলের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় পৌঁছে পুরো ঘটনা পুলিশকে অবহিত করেন।ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা পোশাকে অভিযানে অংশ নিয়েছিলেন। ইউনিফর্ম পরিহিত না থাকায় স্থানীয়রা তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এর ফলে ভুল বোঝাবুঝি ও জনরোষের সৃষ্টি হয় এবং তারা হামলার শিকার হন।ঘটনার পর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6015" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০