অনলাইন ডেস্ক: নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় রয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওসি মোঃ মাহবুবুল হক-এর নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।
চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ততম এলাকা ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ডিবি পুলিশের উপস্থিতি জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ নগরী গড়ে তুলতে জেলা গোয়েন্দা পুলিশের এই তৎপরতা প্রশংসার দাবিদার। সংশ্লিষ্টদের মতে, অপরাধমুক্ত ও নিরাপদ গড়তে এ ধরনের অভিযান ও টহল ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন