admin 1
১৮ জুন ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ডের কাঁচামাল সরাসরি খোলাবাজারে, রাজস্ব হারাচ্ছে শত শত কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। চট্টগ্রামের টেরিবাজারে জাহাজ থেকে খালাস হয় বন্ড সুবিধার কাঁচামাল। সেই কাঁচামাল প্রতিষ্ঠানের বন্ডেড ওয়্যারহাউজে যায় না। সরাসরি চলে যায় ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি মার্কেটে। বন্ডেড লাইসেন্সধারী অসাধু প্রতিষ্ঠানগুলো এভাবে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল খোলাবাজারে বিক্রি করে বলে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। গোয়েন্দার অনুসন্ধান বলছে, বন্ড সুবিধার কাপড়, সুতা ও অন্যান্য সামগ্রী চট্টগ্রাম বন্দর থেকে ট্রাকে করে নারায়নগঞ্জ, কেরানীগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় রাতের আঁঁধারে খালাস হয়। এছাড়া অসাধু ব্যবসায়ীরা ঢাকার কাছে চিটাগাং রোডের কাছে বিভিন্ন বাড়িকে অস্থায়ী গোডাউন বানায়। সেখানে এনে বন্ড সুবিধার কাঁচামাল মজুদ করা হয়। সুবিধামতো সময়ে সেখান থেকে রাজধানীর ইসলামপুর, সদরঘাটের বিভিন্ন মার্কেটে চলে যায়। যার মাধ্যমে অসাধু বন্ডেড প্রতিষ্ঠান সরকারের শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে বিশেষ এই প্রতিবেদন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য উঠে এসেছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, বন্ডেড সুবিধায় বিভিন্ন প্রকার ফেব্রিক্স বা কাপড় আমদানি করা হয়। যার মধ্যে রয়েছে—নিট ফেব্রিক্স, ওভেন ফেব্রিক্স, ডেনিম ফেব্রিক্স, মেস ফেব্রিক্স। এছাড়া বিভিন্ন প্রকার সুতা যেমন—কটন সুতা, পলিস্টার সুতা, নাইলন সুতা, ভলকানাইজড রাবার সুতা; বিভিন্ন প্রকার রং যেমন—প্রিন্টিং ইঙ্ক, সিনথেটিক অর্গানিক ডাইস, সালফার ডাইস, বেস কালার; প্যাকেজিং আইটেম যেমন—কাগজ, ডুপ্লেক্স বোর্ড, পলি প্রোপাইলিন বা পিপি, গামটেপ, এডহেসিভ টেপ, টিস্যু পেপার, আর্টকার্ড, কার্ড বোর্ড; টেক্সটাইল সংক্রান্ত কেমিক্যাল যেমন—এমিনো সিলিকন অয়েল, হাইড্রোজেন পার অক্সাইড, কস্টিক সোডা, ফিনিশিং এজেন্ট, অ্যাসিটিক অ্যাসিড; লবণ আইটেমের মধ্যে যেমন ইন্ডাস্ট্রিয়াল সল্ট, সোডিয়াম সালফেট, রেসিস্ট সল্ট; বিভিন্ন প্রকার লেবেলিং আইটেম; অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে—ইলাস্টিক, হ্যাঙ্গার, জিপার, বাটন, ব্লেজার বা জ্যাকেট তৈরির কাঁচামাল হিসেবে পেডিং ইত্যাদি বন্ড সুবিধায় আমদানি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অধিকাংশ গার্মেন্টস মালিক চোরাচালানের সাথে যুক্ত। কিছু অসাধু গার্মেন্টস মালিক নামমাত্র ২০ থকে ২৫টি মেশিন বসিয়ে ভুয়া উৎপাদন দেখিয়ে পোশাক ব্যবসার নামে বন্ড সুবিধার আওতায় কাপড়, সুতা ও অন্যান্য সামগ্রী আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করছে। এছাড়াও গার্মেন্টস পণ্য রপ্তানিকারকদের একটি অংশ প্রয়োজনের থেকে বেশি পরিমাণ কাঁচামালের প্রাপ্যতা দেখিয়ে আমদানি করা অতিরিক্ত পণ্য অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছে। আবার একটি বিশেষ চত্র রয়েছে—যারা কমিশনের বিনিময়ে অন্যের বন্ড লাইসেন্স ব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় গার্মেন্টেসের কাঁচামাল আমদানি করে প্রতিনিয়ত চোরাকারবারির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অনেক প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তাদের বন্ড লাইসেন্স বিভিন্ন পন্থায় কার্যকর রেখে সুবিধা আদায় করছে চক্রটি।

বন্ডের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে বন্ড কমিশনারেটের কর্মকর্তারা জড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে। বলা হয়েছে, কাস্টমস বন্ড কমিশনারেটের কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তার সহায়তায় অসাধু রপ্তানিকারকরা প্রয়োজনের তুলনায় কাঁচামালের প্রাপ্যতা বেশি দেখিয়ে এমনকি বন্ধ কারখানায় রপ্তানির অনুমোদন দেখিয়ে বন্ড লাইসেন্স নিয়ে থাকে। এছাড়াও বন্ড কমিশনারেটের নিরীক্ষা বিভাগের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীর অনৈতিক সুবিধা নিয়ে সঠিকভাবে নিরীক্ষা না করার কারণে বন্ডেড সুবিধায় আমদানি করা গার্মেন্টস পণ্য ও চোরাচালানের পোশাক খোলাবাজারে বিক্রি বেড়েছে।

বন্ড সুবিধায় আমদানি করা কাপড় ও সুতা খোলাবাজারে বিক্রি বন্ধে প্রতিবেদনে চারটি সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, এনবিআরের অধীনে অটোমেশন সফটওয়্যার চালুর মাধ্যমে বন্ড লাইসেন্সের অধীনে আমদানি করা কাঁচামাল বা এক্সেসরিজ চালানের সাথে সামঞ্জস্য রেখে একই পরিমাণ তৈরি পোশাক সংশ্লিষ্ট দেশে রপ্তানি করা হয়েছে কিনা—তা পর্যবেক্ষণ করা এবং অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি বন্ড অটোমেশন পুরোপুরি চালু হয়েছে। এছাড়া বন্ড লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওয়ারহাউজ আকস্মিক পরিদর্শন এবং তিনমান অন্তর অন্তর নিরীক্ষা করা; এলসি খোলার সময় কাপড়ের স্যাম্পলযুক্ত করতে বাধ্য করা। এলসিতে উল্লিখিত পণ্যের সাথে আমদানি করা পণ্যের গ্রেড যাচাই করার জন্য অটোমেটেড মেশিন ব্যবহার করা এবং তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করা; গার্মেন্টস পণ্য উৎপাদনের জন্য কি পরিমাণ সুতা এবং কাপড়সহ অন্যান্য এক্সেসরিজের প্রয়োজন—তা নিরূপণের জন্য এনবিআর, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এর সমন্বয়ে একটি কমিটি গঠন করা। প্রয়োজনে কমিটি এই সংক্রান্ত সনদ প্রদানের ব্যবস্থা করবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5963" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০