মোঃ হাসান: পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের মে মাসে চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। বুধবার (১৭ জুন) সকালে -এ আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা তার এ অর্জনে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে দেখা যায়, সম্মাননা প্রদানকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যা জেলা পুলিশের পেশাগত উৎকর্ষের ধারাবাহিকতাকে আরও জোরদার করে।
বর্তমানে মো. আরিফুল ইসলাম সিদ্দিকী সাতকানিয়া-লোহাগাড়া সমন্বয়ে গঠিত সাতকানিয়া সার্কেলের দায়িত্বে কর্মরত রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পটিয়া-বোয়ালখালী সমন্বয়ে গঠিত পটিয়া সার্কেলের দায়িত্বও দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন।
মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহীম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল আহমেদ পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পুলিশি সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে পেশাগত নিষ্ঠা ও সেবার মান বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সকলকে আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন