ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জের মে-২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আভিযানিক সাফল্য, জনগ্রহণযোগ্যতা এবং নির্ধারিত অভিন্ন মানদণ্ডে রেঞ্জভুক্ত জেলাগুলোর কার্যক্রম মূল্যায়ন করে মে মাসের জন্য শেরপুর জেলা পুলিশকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।শেরপুর জেলা পুলিশের এ অর্জনে জেলার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন