admin 1
১৭ জুন ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে অভূতপূর্ব এক সংবর্ধনায় স্বাগত জানিয়েছেন সিলেটের চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেট পৌঁছানোর পর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলে সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নামে।সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পরবর্তীতে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করলে বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন প্রধান এলাকায় আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।সড়কের দুই পাশে দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকদের অধিকাংশেরই উপস্থিতি ছিল নারী। তাদের হাতে ছিল সুদৃশ্য ফুলের মালা ও ছিটিয়ে দেওয়ার জন্য ফুলের রঙিন পাপড়ি।

তারা নিজেদের চেনা বাদ্যযন্ত্র বাজিয়ে ও চারদিকে ফুল ছিটিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা জানান তারেক রহমানকে এবং এ সময় নারী শ্রমিকদের মাঝে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।এদিকে সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ও পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ব্যানারসহ উপস্থিত থাকতে দেখা যায়।

সিলেট জেলা যুবদল, মহানগর বিএনপি, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকার নেতাকর্মীরাও নেতার আগমনে বিভিন্ন স্থানে বড় বড় জটলা নিয়ে অবস্থান নেন।মাঝারি বৃষ্টি উপেক্ষা করেই সাধারণ মানুষও সড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান। উত্তরে নিজের চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার চমৎকার অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5905" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০