admin 1
১৬ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদদের কবরের টাকা আত্মসাতের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই আন্দোলনে গাইবান্ধার ৬ শহীদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসনের সাথে জড়িতদের বিচার দাবি করেছে ৬ শহীদ পরিবার। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার ৬ পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। এসময় শহীদ শাকিনুরের স্ত্রী শারমিন আক্তার, শহীদ আরিফুলের স্ত্রী হালিজা বেগম, শহীদ সুজনের স্ত্রী লাইজু বেগম, শহীদ নাজমুলের মা গোলেভান, শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম ও শহীদ সজলের বাবা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শাহিনা বেগম বলেন, গাইবান্ধা জেলার ৬টি জুলাই শহীদের কবর পাকা করার কাজ দীর্ঘদিন আগে শুরু হলেও এখন পর্যন্ত কোনোটিই সম্পূর্ণ হয়নি। বারবার ঠিকাদার ছাত্রশক্তির আহবায়ক মেহেদী হাসানকে বলা হলেও তিনি কর্ণপাত করেননি। এব্যাপারে জানতে জেলা পরিষদের সাথে যোগাযোগ করে জানা যায়, মেহেদী হাসান সব বিল তুলে নিয়ে গেছে। বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি আশ্বাস প্রদান করলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শাহিনা বেগম বলেন, গত ২ জুন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্য সচিব রাহাত ইবনে শহীদ জুলাই আন্দোলনের শহীদ সজলকে চেনেন না বলে বক্তব্য দিয়ে শহীদ পরিবারের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গাইবান্ধা জেলায় জুলাই ও শহীদ এবং আহতদের পুনর্বাসন কমিটি গঠিত হয়েছে। সাবেক জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে শহীদ পরিবারের ওই কমিটিতে কে আছে তাও তারা জানেন না। পরবর্তীতে জানতে পারেন শহীদ সজলের মা শাহিনা বেগমের নাম রয়েছে কিন্তু কোন পদে রয়েছে তাও জানা নেই। কোন দুর্নীতি অমিয়ম হলে শহীদ পরিবারদের দায়ী করতে পারবে

না।
লিখিত বক্তব্যে শাহিনা বেগম আরও বলেন, ২৪ এর জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেমাইনী করে গাইবান্ধায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এনসিপির নেতৃবৃন্দ। এজন্য তারা এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শহীদ পরিবারগুলোর নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। কারণ প্রায়ই শহীদ পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5855" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০