admin 1
১৫ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, আলোচনায় ময়মনসিংহ জেলা প্রশাসন

ময়মনসিংহ থেকে ফিরে আফরোজা শপ্না : ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার আওতায় জেলার ভূমি ও রাজস্ব প্রশাসফনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হলেও বিভিন্ন ভূমি অফিসে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগে সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফি ছাড়াও অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পরিশোধ না করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার ১২০ ও ১২১ নম্বর কক্ষে অবস্থিত রাজস্ব শাখা (এসএ শাখা) থেকে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সার্টিফিকেট মামলা নিষ্পত্তিসহ ভূমি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়।

রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় ১৩টি উপজেলা ভূমি অফিস এবং ১৪৪টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস রয়েছে। জেলার মোট মৌজার সংখ্যা ২ হাজার ২০০। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন জানান, ভূমি উন্নয়ন কর বাবদ প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। বছরে প্রায় ১৮ কোটি টাকা। তবে ভূমি অফিসগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারি সেবা পেতে ঘুষ দিতে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, অতিরিক্ত অর্থ প্রদান না করলে ফাইলের কার্যক্রম দীর্ঘসূত্রতায় ফেলে রাখা হয় এবং সেবা প্রদানে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, জেলার বিভিন্ন ভূমি অফিসে গিয়ে নয়টি স্থানে ঘুষ গ্রহণের ভিডিওচিত্র সংগ্রহ করা হয়েছে। ঘুষ গ্রহনের অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ ৫ জন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পৃথক দুটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জনস্বার্থে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এডভোকেট আজিজুল হক নামের এক ব্যক্তি। তিনি অভিযোগে উল্লেখ করেছেন ডিসি যোগদানের পর বিভিন্ন খাত থেকে প্রায় ১১ কোটি টাকা দুর্নীতি করে ময়মনসিংহ থেকে পাচার করেছেন। তিনি রাজধানীতে দুটি ফ্ল্যাট ও নিজ বাড়ি রংপুরে কয়েক একর জমি কিনেছেন।

অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়ে এক কর্মকর্তার নিজ জেলা রংপুর এবং তার পূর্ববর্তী কর্মস্থলেও তথ্য সংগ্রহ শুরু করেছে গণমাধ্যমের অনুসন্ধানী দল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে। রাজস্ব শাখার তথ্যমতে, জেলায় কানুনগো (এসএ/এলএসহ) পদ রয়েছে ২০টি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ১৪৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ১১৫ জন। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার ১৪৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৩৫ জন।

এছাড়া সার্ভেয়ারের ২৭টি পদের মধ্যে ২৫ জন, নাজির কাম ক্যাশিয়ারের ১৩টির মধ্যে ১০ জন, মিউটেশন সহকারীর ১২টির মধ্যে ৯ জন, সার্টিফিকেট সহকারীর ১৩টির মধ্যে ১১ জন এবং সার্টিফিকেট পেশকারের ১৩টির মধ্যে ১২ জন কর্মরত রয়েছেন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য মঞ্জুরিকৃত ৪১৮টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৪২ জন। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের জনবল সংকট ভূমি প্রশাসনের কার্যক্রমে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং সেবা প্রদান ব্যাহত হচ্ছে।এদিকে জেলার বিভিন্ন ভূমি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত হলেও এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্ত ও প্রশাসনিক কর্তৃপক্ষের ওপর বর্তায়। এঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের বক্তব্য নিতে তার কার্যালয়ে দুইবার গিয়েও তাকে পাওয়া যায়নি। সরকারি নাম্বারে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সচেতন নাগরিকরা মনে করেন, ভূমি প্রশাসনে সুশাসন, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5791" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০