admin 1
১২ জুন ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরির ভয় দেখিয়ে যৌন হয়রানি! ভালুকার কারখানায় গুরুতর অভিযোগ

ময়মনসিংহ থেকে ফিরে ,  বিশেষ প্রতিনিধি:  ভালুকা উপজেলার গজারি খাল এলাকার Glory Factory (বর্তমান DPL)-এ কর্মরত নারী শ্রমিকদের ওপর যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফ্যাক্টরির কাটিং সেকশনের ইনচার্জ মহন।

অভিযোগ অনুযায়ী, তিনি কর্মরত নারী শ্রমিকদের অনৈতিক ও কুপ্রস্তাব দিয়ে থাকেন। তার প্রস্তাবে সাড়া না দিলে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি বিভিন্নভাবে মানসিক চাপ ও হয়রানির মাধ্যমে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।শ্রমিকদের আরও অভিযোগ, ফ্যাক্টরির ম্যানেজারও এসব অনিয়মের সঙ্গে জড়িত। চাকরির প্রলোভন দেখিয়ে নারী শ্রমিকদের শোষণ ও হয়রানির একটি অসুস্থ পরিবেশ তৈরি করা হয়েছে বলে দাবি উঠেছে। এর ফলে বহু পুরোনো নারী শ্রমিক বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন।

শুধু নারী শ্রমিকরাই নন, কোনো পুরুষ শ্রমিক এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাকেও চাকরি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট প্রশাসন, শ্রম অধিদপ্তর, শিল্প পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হচ্ছে—বিষয়টি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হোক।

অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা পদাধিকারীর কারণে যেন ন্যায়বিচার বাধাগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি।
এখনই সময় কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার। নারী শ্রমিকদের সম্মান রক্ষা করুন। তাদের ইজ্জত, পরিবার ও জীবিকা সুরক্ষিত করুন। দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন—প্রতিষ্ঠা হোক ন্যায়বিচার।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5710" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০