নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার কৃতি সন্তান এএনএম সাজেদুর রহমান বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। দৈনিক দেশ রিপোর্ট ২৪-এর অনুসন্ধানে জানা যায়, পেশাগত দক্ষতা, সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর সমন্বয়ে তিনি ইতোমধ্যেই পুলিশ প্রশাসনে একজন সফল ও জনপ্রিয় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বগুড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এএনএম সাজেদুর রহমান শৈশব থেকেই মেধা, নেতৃত্বগুণ এবং দেশসেবার মানসিকতার পরিচয় দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি প্রশংসা অর্জন করেছেন।
বর্তমানে কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মাদক, চোরাচালান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দৈনিক দেশ রিপোর্ট ২৪-কে স্থানীয়রা জানান, পর্যটন নগরী কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও তাঁর নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এএনএম সাজেদুর রহমানের মতো দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তাদের হাত ধরেই দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন বগুড়াবাসী।
মন্তব্য করুন