admin 1
৯ জুন ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে ইমাম, হাফেজ ও আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। তারা ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম।

মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, ইসলাম কখনো বিশৃঙ্খলা, হানাহানি ও বিভেদকে সমর্থন করে না। মতভেদ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সংঘাত বা সহিংসতার কারণ না হয়। মসজিদ, মাদ্রাসা কিংবা বিভিন্ন মতাদর্শের আলেমদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বর্তমান বিশ্বে ইসলামবিরোধী নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার বিভিন্ন চেষ্টা চলছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

ইমামদের জীবনযাত্রার কষ্টের কথা উল্লেখ করে কমিশনার বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও তারা ধর্মীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো জানালে প্রশাসন সাধ্যের মধ্যে সহযোগিতা করবে। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা এবং কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে ধর্মীয় নেতাদেরও নজর রাখার আহ্বান জানান তিনি। শেষে কমিশনার বলেন, সরকারের কাছে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান ও ইমামদের কল্যাণে কাজ করার আন্তরিকতা রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসন ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5553" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০