admin 1
৮ জুন ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুশইনের বিষয়ে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ভারতের পুশইনের চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে একথা বলেন তিনি। তিনি জানান, অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করে ফেরত আনার বিষয়ে দুই দেশেরই প্রক্রিয়া রয়েছে।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের যখন কোনো নাগরিক ইল্লিগ্যালি কোনো দেশে যায় তাকে নাগরিকত্ব যাচাই-বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে। একটা মেকানিজম আছে যেইটা বাংলাদেশও ফলো করে বাংলাদেশের জায়গা থেকে, ভারত ফলো করে ভারতের জায়গা থেকে।’

পুশইনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঠেলে দেয়া গ্রহণযোগ্য না বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘সেই মেকানিজমটা ফলো করে এই পুশইন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেয়া হয় সেইটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতোমধ্যেই আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতে চিঠি দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘বাংলাদেশের সীমান্তে বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করছি না।’ যদি বাংলাদেশী কোনো নাগরিক ভারতে অবস্থান করে, যাকে ফেরত আনতে হবে, উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যেই চেন্নাই থেকে ৩৪ জন নাগরিককে ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইল্লিগ্যাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইল্লিগ্যাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনাটা আমাদের ভারতীয়দের ফেরত দেয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে।

‘সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে এবং কথা বলতে হবে এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যতরকম ডিপ্লোমেটিক নর্ম আছে আমরা সেটা ফলো করছি,’ বলেন শামা ওবায়েদ। যখনই পুশইনের ঘটনার রিপোর্ট আসছে, তখনই বাংলাদেশ ভারতকে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি।

 

একইসাথে ভারত সরকার যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সমস্যার সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যথায় বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।‘আমরা আশা করবো ভারত সরকার এটা সিরিয়াসলি নিবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম ও ডিপ্লোমেসির মাধ্যমে এই কাজটি তারা সমাধান করবে। কোনোভাবেই এই পুশইনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না,’ বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5519" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০