admin 1
৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতির আড়ালে অপরাধের সাম্রাজ্য (পর্ব-৩): সিম বদলেই পুলিশের খাতায় ‘পলাতক’, ইকবালের মুখোশ এবং থামেনি ব্ল্যাকমেইলের কল!

                                                                   কলমে: ময়মনসিংহের সচেতন যুবসমাজ

বর্তমান প্রেক্ষাপট ও প্রহসনের নতুন অ ধ্যায়   : আমরা ভেবেছিলাম, আমাদের আগের প্রতিবেদনগুলো হয়তো প্রশাসনের ঘুম ভাঙাবে। তালাবদ্ধ বাড়ির ভেতরে ভেজা কাপড় আর খোলা জানালার ছবি দেখে অন্তত তাদের বিবেক একটু হলেও নাড়া দেবে। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। স্বপ্না সরকার ও মেহেদীর সিন্ডিকেট শুধু বহাল তবিয়তেই নেই, তারা এখন প্রশাসনকে বোকা বানানোর নতুন খেলায় মেতেছে। আর আমাদের পুলিশ প্রশাসনও যেন স্বেচ্ছায় সেই বোকা সাজার অভিনয় করে যাচ্ছে।
সিম কার্ড বদলের ম্যাজিক এবং পুলিশের ‘পলাতক’ নাটক: আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত এখন রীতিমতো এক হাস্যকর নাটকে পরিণত হয়েছে। পুলিশের অফিশিয়াল বয়ান বলছে—”আসামিরা পলাতক, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।” কেন পাওয়া যাচ্ছে না? কারণ তারা নাকি তাদের ব্যবহৃত পুরোনো মোবাইল নম্বরগুলো পরিবর্তন করেছে! ভাবতে অবাক লাগে, একজন দুর্ধর্ষ অপরাধী কেবল একটি সিম কার্ড বদলে ফেললেই যদি রাষ্ট্রের এত বড় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাডারের বাইরে চলে যায়, তবে এই প্রযুক্তির যুগে ডিজিটাল নজরদারির বড়াই করে কী লাভ? ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো করেই জানে, স্বপ্না সরকাররা কোথাও পালায়নি। ওই তালাবদ্ধ বাড়ির ভেতরে বা আশেপাশের ডেরাতেই তারা দিব্যি বসবাস করছে। নম্বর পাল্টে চোখের সামনে ঘুরে বেড়ানো আসামিদের ‘পলাতক’ সাজিয়ে রাখার এই নাটকের পেছনে কত টাকার লেনদেন হয়েছে, তা কি আর কারো বুঝতে বাকি আছে?

সিন্ডিকেটের নতুন দুই কুশীলব: ‘শিক্ষক’ ইকবাল ও নেশাখোর এমরান  স্বপ্না সরকার ও মেহেদীর অপরাধের এই মহীরুহের শেকড় আরও অনেক গভীরে। আজ উন্মোচিত হোক এই চক্রের আরও দুটি কালো মুখোশ:

ভণ্ড ইকবাল: এই অপরাধ চক্রের অন্যতম প্রধান খুঁটি হলো ইকবাল। সে একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং সমাজে নিজেকে ভার্সিটির একজন ‘শিক্ষক’ বা বড় কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়। ভার্সিটির মতো একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে সে মূলত স্বপ্না সরকারের এই নারী ও মাদক ব্যবসার সিন্ডিকেটকে সামাজিক বৈধতা ও সুরক্ষা দেওয়ার কাজ করে। পর্দার আড়ালে থেকে এমন জঘন্য অপরাধের ছক কষা এই ইকবাল সমাজের এক ভয়ংকর বিষফোঁড়া।

নেশাখোর স্বামী এমরান: স্বপ্না সরকারের স্বামী এমরান। এলাকায় একজন কুখ্যাত নেশাখোর হিসেবেই তার পরিচিতি। নিজের স্ত্রীর এই গণধর্ষণের ফাঁদ ও অসহায় মেয়েদের ব্ল্যাকমেইলের টাকায় সে তার মাদকের সাম্রাজ্য ও আড্ডা পরিচালনা করে। স্ত্রীর প্রতিটি পৈশাচিক কাজে এই এমরানের পূর্ণ সমর্থন ও যোগসাজশ রয়েছে।

এখনো সক্রিয় ব্ল্যাকমেইল: থামেনি মেয়েগুলোর বোবা কান্না
সবচেয়ে ভয়ংকর এবং শিউরে ওঠার মতো খবর হলো—এত লেখালেখি, এত আলোচনা এবং পুলিশের এই তথাকথিত অভিযানের পরও স্বপ্না সরকারের সেই ব্লাকমেইলিং নেটওয়ার্ক ১০০% সক্রিয়!
যে অসহায় মেয়েগুলোকে মেহেদীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে ভিডিও করা হয়েছিল, তাদের জীবনে এখনো ভোর আসেনি। নম্বর পাল্টে নতুন নম্বর থেকে এই মুহূর্তগুলোতেও মেয়েগুলোর কাছে হুমকি আসছে। “টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেব”—এই একটি হুমকিতে ওই জীবন্মৃত মেয়েগুলোর রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তারা এখনো প্রতি মুহূর্তে আতঙ্কে শিউরে ওঠে। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ, উল্টো অপরাধীরা ঘরে বসেই তাদের টর্চার সেল ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আর গণধর্ষণের মূল হোতা মেহেদী? সে তো এখনো বুক ফুলিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে!

যুবসমাজের সুস্পষ্ট দাবি: আমাদের পরিষ্কার কথা—এই প্রহসন আর চলতে দেওয়া যায় না।
১. সিম বদলের হাস্যকর অজুহাত দেখিয়ে এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশকে তাদের প্রযুক্তি ব্যবহার করে এই ‘পলাতক’ আসামিদের আশপাশের ডেরা থেকে ঘাড় ধরে বের করে আনতে হবে।
২. ইকবালের মতো মুখোশধারীদের বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গা থেকে টেনে হিঁচড়ে বের করে আইনের আওতায় আনতে হবে।
৩. ওই অসহায় মেয়েগুলোর কাছে যাওয়া প্রতিটি ব্ল্যাকমেইলের কল ট্রেস করে এই সক্রিয় নেটওয়ার্ক আজই ধ্বংস করতে হবে।
ওই মেয়েগুলোর বোবা কান্না প্রশাসন শুনতে না পেলেও, ময়মনসিংহের যুবসমাজ তা শুনতে পাচ্ছে। আইনের শাসন প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আমাদের এই কলম থামবে না। সত্য প্রকাশে আমরা অবিচল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5478" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০