admin 1
৭ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হারলেন পাপ্পু-আমজাদরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ৭৬ জনের মধ্যে ৭৩জনের ভোটই পেয়েছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। ক্লাব কোটায় হেরে গেছেন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ আহমেদ।

ক্লাব ক্যাটাগরি থেকে এই নির্বাচনে লড়েছেন ১৬ জন কাউন্সিলর। যেখানে ভোটের লড়াইতে জিতে বিসিবি পরিচালক হয়েছেন ১২ জন কাউন্সিলর। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সমান ৭২টি করে ভোট পেয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ইব্রাহীম আহমেদ ও এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর পেয়েছেন ৭০ ভোট। সমান ৬৮ ভোট পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর (বসুন্ধরা রাইডার্স) ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এছাড়া ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম ও আবাহনী ক্লাব লিমিটেডের কাউন্সিলর ফাহিম সিনহা দুজনে পেয়েছেন সমান ৬৬টি ভোট।

৬৪ ভোট পেয়েছেন আসিফ রাব্বানি আর আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩টি ভোট। ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট আর ৬৫ ভোট পেয়েছেন সাকিব। এছাড়া ৫৩ পেয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট আর উত্তরা ক্রিকেট ক্লাবের ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক। ক্যাটাগারি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাতজন এবং ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি একজন সিরাজউদ্দিন মো. আলমগীর। ক্লাব ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল। সিলেট বিভাগের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের শাকরুল আলম সীমান্ত ও রংপুর বিভাগের পরিচালক মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5475" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০