admin 1
৫ জুন ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শুক্রবার (৫ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্ধারিত ডিজাইন অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু হয়েছে।

তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইউনিয়ন পর্যায়ে দল গঠনের মাধ্যমে এ কর্মসূচি তৃণমূলের ক্রীড়াবিদদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. আমিনুল হক আশা প্রকাশ করেন, আধুনিক এই মিনি স্টেডিয়াম নির্মাণের ফলে পটিয়া থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের অনেক দক্ষ খেলোয়াড় উঠে আসবে। তিনি স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ এনামুল হক এমপি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5378" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০