admin 1
৩ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজিবির কড়াকড়িতে ৪ দিন পর সীমান্ত থেকে লোকজন সরিয়ে নিল ভারত

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। বুধবার (৩ জুন) সকালে সীমান্তের শূন্যরেখায় জড়ো করে রাখা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর পরপরই সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে সেখানে বিজিবির নিয়মিত ও স্বাভাবিক টহল চলছে।

এর আগে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক দাবি করে কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম-নীতি না মেনেই বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই উদ্দেশ্যে গত রোববার (৩১ মে) রাতে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে শতাধিক মানুষকে জড়ো করা হয়। পরবর্তীতে তাদের সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখলে গত তিনদিন ধরে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছিল। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে ঝোপঝাড়ে অবস্থান করায় ওই ব্যক্তিরা চরম মানবেতর জীবনযাপন করছিলেন।

তবে আটকে পড়া ব্যক্তিরা যে বাংলাদেশি, তার কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য দিতে পারেনি বিএসএফ। ফলে বিজিবি সাফ জানিয়ে দেয়, নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবির এই কঠোর ও অনড় অবস্থানের কারণেই বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি রাতের টহল ও আলো জ্বালানোর বিশেষ ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান জোরদার হওয়ার পর থেকেই সীমান্ত এলাকাগুলোতে এই নতুন চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে জন্ম নেওয়া বা দীর্ঘদিন সেখানে বসবাসকারী অনেকের নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া মেনে কাউকে ফেরত পাঠানো হলে যাচাই-বাছাই সাপেক্ষে গ্রহণ করা হবে। কিন্তু জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। অবশেষে বুধবার সকালে বিএসএফ ওই ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিলে সীমান্তের তিনদিনের উত্তেজনা প্রশমিত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5262" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০