admin 1
২ জুন ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্বে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা

আগের পেশায় ফিরে গেলেন অন্তর্র্বতীকালীন সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আবারও শিক্ষকতা শুরু করেছেন তিনি।তার নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বও নিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সাবেক উপদেষ্টা নিজেই।পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করে ফাওজুল কবির জানান, শিক্ষকতা মূলত তার পারিবারিক ঐতিহ্য।

চট্টগ্রামের একটি আঞ্চলিক প্রবাদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।’ পূর্বপুরুষের এই মহান পেশায় আবারও ফিরতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদে যোগদানের আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করতেন। তারও আগে তিনি প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শিক্ষকতা করেছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ে ফাওজুল কবিরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা দীর্ঘ ১৫ বছরেরও বেশি।

ইউনূস সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা নতুন কর্মস্থলে তার এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5248" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০