admin 1
২৪ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ দুর্নীতির সিন্ডিকেট, অভিযোগের কেন্দ্রে ইকবাল মাহাদী-নুরুল ইসলাম

শাহিন চৌধুরী, স্টাফ রিপোর্টার: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (পবিস-৪) এর সদর দপ্তরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ভয়ঙ্কর দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও তদবির নির্ভর এক সিন্ডিকেট এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে টেকনিক্যাল ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইকবাল মাহাদী ও লাইনম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, সরকারি সেবা দেওয়ার আড়ালে তারা সাধারণ গ্রাহক ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের জিম্মি করে কোটি টাকার অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ রয়েছে, নতুন বিদ্যুৎ সংযোগ কিংবা শিল্পপ্রতিষ্ঠানের উচ্চক্ষমতা সম্পন্ন সংযোগ নিতে গেলেই গ্রাহকদের উপর সৃষ্টি করা হয় নানা ধরনের কৃত্রিম জটিলতা।

বিশেষ করে সোলার সিস্টেম সংযুক্তির শর্তকে হাতিয়ার বানিয়ে আবেদনকারীদের উপর আর্থিক চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কোনো আবেদন ফাইল টেকনিক্যাল ডিজিএম ইকবাল মাহাদীর দপ্তরে পৌঁছানোর পরই শুরু হয় অনিয়মের মূল খেলা। গ্রাহকদের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সোলার সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, দিয়া, সোলাক্স, হুয়াওয়ে, এসএমএ, কাকো, গ্রোয়াট ও সানগ্রোসহ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সেখান থেকেই মালামাল ক্রয়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ও কর্মকর্তা দাবি করেছেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে ইকবাল মাহাদীর গোপন আর্থিক সমঝোতা রয়েছে।অভিযোগ আরও রয়েছে, নির্ধারিত অংকের টাকা না দিলে আবেদন ফাইল বিভিন্ন অজুহাতে আটকে রাখা হয়, কখনও বাতিল পর্যন্ত করা হয়। গ্রাহকদের দিনের পর দিন অফিসে ঘুরানো হলেও গোপন লেনদেন সম্পন্ন হওয়ার পরই রহস্যজনকভাবে ফাইল অনুমোদন হয়ে যায়।

ফলে সাধারণ গ্রাহকরা এক ধরনের প্রশাসনিক জিম্মিদশার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে, লাইনম্যান নুরুল ইসলামের বিরুদ্ধেও উঠেছে ভয়াবহ অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্বের বাইরে গিয়ে তিনি প্রভাব খাটিয়ে নতুন সংযোগ পাইয়ে দেওয়ার নামে শিল্পকারখানা ও বহুতল ভবনের মালিকদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করছেন। স্থানীয়দের দাবি, তিনি একটি শক্তিশালী দালালচক্র গড়ে তুলেছেন, যার মাধ্যমে প্রতিটি সংযোগে চলে অবৈধ টাকার লেনদেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, নুরুল ইসলামের স্ত্রী ললিতাও এই সিন্ডিকেটের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে একই কর্মস্থলে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা জানান, স্বামী-স্ত্রী মিলে বিভিন্ন এলাকায় ঘুরে নতুন ভবন, কলকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় বিদ্যুৎ সংযোগের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন।ভুক্তভোগীদের দাবি, এই পুরো সিন্ডিকেটের নেপথ্যের মূল সমন্বয়ক টেকনিক্যাল ডিজিএম ইকবাল মাহাদী। অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ে আদায় হওয়া অবৈধ অর্থের একটি অংশ নিয়মিতভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয়।এদিকে, অবৈধ অর্থ লেনদেন ও তদবির সংক্রান্ত একাধিক কথোপকথনের ভিডিও ফুটেজ এবং তথ্য-প্রমাণ দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কার্যালয়ে জমা দিয়েছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টদের দাবি, ভিডিওগুলোতে ঘুষ বাণিজ্য ও প্রভাব খাটানোর সুস্পষ্ট আলামত উঠে এসেছে।

তবে এসব অভিযোগ ও ভিডিও ফুটেজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানোর পরও রহস্যজনক কারণে এখন পর্যন্ত লাইনম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।অনুসন্ধানে আরও উঠে এসেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বর্তমান জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ গোলাম কাউসার তালুকদারের নাম। অভিযোগ রয়েছে, তিনি পূর্বে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ কর্মরত থাকাকালে এবি সোলার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে গ্রাহকদের ওই প্রতিষ্ঠানের মালামাল কিনতে বাধ্য করতেন। সম্প্রতি পবিস-৪ এ বদলি হয়ে আসার পরও একই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে গোপন চুক্তি করে কেরানীগঞ্জ এলাকায় এবি সোলারের ব্যবসা সম্প্রসারণ করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ও কম টেকসই সরঞ্জাম বাজারজাত করেও বিশেষ প্রভাবের মাধ্যমে এবি সোলারের কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। ফলে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।এ বিষয়ে টেকনিক্যাল ডিজিএম ইকবাল মাহাদীর বক্তব্য জানতে চাইলে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। অন্যদিকে, লাইনম্যান নুরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় ভুক্তভোগী ও সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পল্লী বিদ্যুতের অভ্যন্তরে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5198" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০