admin 1
১২ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন থানায় দায়িক্ত পালনেই শতকোটি টাকার মালিক ওসি কামাল

নিজস্ব প্রতিবেদক:  রাজবাড়ীর পাংশা উপজেলা-র নগর বাথান গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান কামাল হোসেন ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ-এ উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল শেরপুর জেলা। চাকরিজীবনের শুরুতেই তিনি নিজের চেয়ে বয়সে বড় এক বিধবা নারীকে দুই সন্তানসহ বিয়ে করেন। ওই নারীর মৃত স্বামী ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবুল কাশেম। বর্তমানে স্ত্রী উম্মে রোমানকে সঙ্গে নিয়ে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বিভিন্ন থানায় দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে ২০১৫ সালে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা-এ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন কামাল হোসেন। ওই সময় তৎকালীন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহিদ আহসান রাসেল-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়া ব্যবহার করে চাঁদাবাজি, অনিয়ম ও প্রভাব বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠান এমসি গার্মেন্টস ও মায়ের দোয়া রিয়েল এস্টেটসহ একাধিক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। শিল্পপতি মো. কামরুজ্জামানসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন রয়েছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।

এসব ব্যবসার দেখভাল করতেন তার স্ত্রী উম্মে রোমান। এছাড়া ছোট ভাই ময়নুল ইসলামের নামেও বিভিন্ন ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। ২০১৯ সাল পর্যন্ত টঙ্গী থানায় দায়িত্ব পালন শেষে ২০২১ সালে তিনি ভালুকা থানা-য় ওসি হিসেবে যোগ দেন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ত্রিশাল থানা-য় বদলি করা হয়। সে সময় নৌকার পক্ষে প্রচারণার অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে তাকে প্রত্যাহার করা হয়নি বলে অভিযোগ ওঠে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কামাল হোসেনের বিপুল সম্পদের তথ্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। অনুসন্ধানে জানা গেছে, রাজবাড়ী ছাড়াও ঢাকা, গাজীপুর ও শেরপুরসহ বিভিন্ন এলাকায় তার বিলাসবহুল বাড়ি, জমি, রিসোর্ট, মাছের খামার, সঞ্চয়পত্র ও একাধিক গাড়ি রয়েছে।

স্থানীয়দের দাবি, স্ত্রী, কন্যা, ভাই ও মা-বাবার নাম ব্যবহার করে এবং নামে-বেনামে তিনি শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কামাল হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4860" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০