admin 1
১০ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (১০ মে) ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা বাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভে থমকে যায় পুরো জনপদ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী রাত জেগে পাহারায় ছিল। রোববার ভোররাত চারটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র নীল রঙের একটি পিকআপ ভ্যান নিয়ে বাঘচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। এ সময় গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। মুহূর্তেই আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এসে পুরো এলাকা ঘিরে ফেলে।

এ সময় চোরচক্রের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের উপর গণপিটুনি চালায়। একপর্যায়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তারা। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চোরচক্রের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সেটি পুড়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান জানান, নিহতরা হাসপাতালে ভুয়া পরিচয় দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রকৃত পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, গরু চুরির চেষ্টা ও গণপিটুনির ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ও  পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4776" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০