admin 1
৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

স্টাফ রিপোর্টার : রাজধানীর পূর্ব রাজাবাজারে অবস্থান নাজনীন স্কুল এণ্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে যাতায়াতের অনেক গুলো সড়কের অন্যতম একটি হচ্ছে পান্থপথ। গ্রীণরোড় হয়ে পান্থপথের সমরিতা হাসপাতাল সংলগ্ন পূর্বমুখী ওই স্কুলে যাবার জন্য রয়েছে একটি রাস্তা। গ্রীনরোড, সাইন্সল্যাবরেটরি, হাতিরপুলসহ আশপাশে বসবাসরত শিক্ষার্থীরা ওই পথ ধরেই স্কুলে যাতায়াত করেন। পান্থপথের ওই রোড থেকে স্কুলটির দূরত্ব মাত্র দুশ মিটার।

কিন্তুু রাস্তাটির প্রবেশ পথেই শিক্ষার্থীসহ চলাচলরত মানুষজনকে প্রায়ই বিড়ন্বনার শিকার হতে হয়। কারন প্রবেশ পথের দুপাশেই সার্বক্ষনিক পার্কিংরত অবস্থায় দেখা যায় রিকশা। মনে হয় যেন রিকশার গ্যারেজ। আসলে দুপাশে টিন দিয়ে ঘেরা বাউণ্ডারীর পাশে রাখা রিকশার মধ্যে বসে এক শ্রেণীর মাদকসেবিরা আড্ডা দেয়।

 

সিগারেটের ভেতরে গাঁজা ভরে তা সেবন করে। শুধু তা-ই নয়। ওই রিকশাগুলোকে ঘিরে সেখানে গড়ে উঠেছে মাদকের স্পট। প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বিক্রি হয়। এছাড়া ওই পথ ধরে নারী শিক্ষার্থীরা যাতায়াতকালে রিকশায় বসে থাকা বখাটেরা তাদের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গি, শিসদেয়াসহ কূরুচিপূর্ণ মন্তব্য করেন। স্থানীয়দের অভিযোগ, নানা পেশার মানুষ এখান থেকে মাদক ক্রয় ও সেবন করে।

স্থানীয় একজন মাস্তান এ মাদকের ব্যবসা চালান। পুলিশ সব জেনেও ব্যবস্থা নিচ্ছে না। এলোমেলোভাবে পার্কিং করা রিকশার আড়ালে রাত হতেই ভাসমান পতিতা ও হিজড়াদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে একটি অপরাধী চক্র। এলাকাবাসী বলছেন, পাকিংরত ওই রিকশাগুলোকে কেন্দ্র করেই মূলত এসব অপরাধ হয়ে উঠছে। তাই নিরাপত্তার স্বার্থে স্কুলের অন্যতম ওই পথ থেকে রিকশাগুলো উচ্ছেদ করা এখন সময়ের দাবি। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4763" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০