admin 1
৫ মে ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা তথ্য প্রচার সৎ সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলছে : তথ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে গণমাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি নৈরাজ্যও রোধ করতে হবে। একই সঙ্গে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে পত্রিকা ও টেলিভিশনের প্রচারসংখ্যায় স্বচ্ছ হিসাব রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, গণমাধ্যম জনগণের কাছে সত্য ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যম। কিন্তু বিকৃত ও মিথ্যা তথ্য প্রচার সৎ সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় গণমাধ্যমের গ্রহণযোগ্যতা নির্ধারণে ডিজিটাল মানচিত্রভিত্তিক পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদ। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য ও জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলজার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4631" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০