admin 1
৫ মে ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দিলো পুলিশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর নুর ইসলাম বাদী মামলা দায়ের করেছেন। মংগলবার (৫ মে) দুপুরে মামলার প্রতিবেদন সহ তথ্য নিশ্চিত করেন ওসি খন্দকার শাকের আহমেদ। মামলা সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের তেরীবাজার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালীন সময়ে শহরের উকিলপাড়া এলাকার ভাই ভাই এন্ড জনতা হোটেলে কয়েক জন ব্যক্তি উশৃঙ্খল আচরণ করে হোটেল বন্ধের হুমকি দিচ্ছে। পরবর্তিতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চাঁদাবাজরা পালিয়ে যায়।

পরবর্তিতে হোটেল মালিক খোকন মিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, উক্ত আসামীগণ পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে বিভিন্ন সময়ে হোটেলে এসে প্রায় দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং প্রতিদিন খাবার খেয়ে বিল পরিশোধ না করে চলে যায়। আসামীরা হলেন, যে, ১। মেহেদী হাসান ওরফে সাহস (৩০), পিতা- মঞ্জুরুল হক, ২। ইমরান ইসলাম ওরফে ইমন (২২), পিতা- ইউছুফ হাওলাদার, ৩। মোঃ জুয়েল (৩৪), পিতা- ছোট আবু, ৪। রাসেল (৩০), পিতা- হাসু মিয়া, ৫। নাইম (৩০), পিতা- অজ্ঞাত, ৬। মিলন (৩৮) পিতা- মৃতঃ আব্দুল মজিদ, ৭। মেহেদী (২৮), পিতা-অজ্ঞাত, ৮। রিসভী (২৭), পিতা- অজ্ঞাত সহ আরো ৭/৮ জন।

এ সময় হোটেল থেকে চাঁদাবাজরা যাওয়ার সময়, হোটেল ম্যানেজার কে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে। উক্ত সময়ে হোটেল মালিক রান্না ঘরে হতে বের হয়ে এসে বিল না দেওয়ার কারণ ও পূর্বের পাওনা প্রায় এক লক্ষ টাকা পরিশোধ করতে বললে আসামীরা দলবদ্ধ হয়ে হোটেল মালিক এর উপর উত্তেজিত হয়ে চাঁদা দিয়ে হোটেল চালাইতে হবে, আবার যদি পূর্বের বকেয়া টাকা চাইলে হোটেল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকী দিয়ে চলে যায়। আসামীদের ভয়ে তিনি দুই দিন হোটেল বন্ধ রাখেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজী, চোরাচালান ও বাল্যবিয়ে নিয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আসামী যত বড় শক্তিশালী হউক না কেনো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্গাপুর কে শান্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4628" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০