ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হুজুরীদর্শা সুতিয়া নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন (৩০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৩, তারিখ-২৮/০৪/২০২৬।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন