admin 1
২৮ এপ্রিল ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা ও গণমাধ্যম সংস্কারে জোর: সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার: দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা দিক, মানোন্নয়নের প্রয়োজনীয়তা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুগোপযোগী শিক্ষা কাঠামো গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, দক্ষ শিক্ষক তৈরি এবং পাঠ্যক্রমের যুগোপযোগী সংস্কার অত্যন্ত জরুরি।

এ সময় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার দায়িত্বশীল চর্চার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনে গতি এলেও সত্যতা যাচাই, পেশাগত নীতি অনুসরণ এবং জনস্বার্থ রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিষয়ও গুরুত্বসহকারে উঠে আসে। বক্তারা মনে করেন, দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিমূলক প্রশাসন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শক্তিশালী অনুসন্ধানী সাংবাদিকতা অপরিহার্য। এ ক্ষেত্রে গণমাধ্যমকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও মত প্রকাশ করা হয়।

বৈঠকে চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান, দৈনিক ঢাকা সময় পত্রিকার সম্পাদক এবং জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ শাহীন শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার সভাপতি মামুন রেজা এবং কোষাধ্যক্ষ সাংবাদিক মাহমুদুল আলম পরশ।সাক্ষাৎ শেষে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, গণমাধ্যমের ইতিবাচক বিকাশ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4340" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০