admin 1
২৬ এপ্রিল ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি : রিজভী

অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তার (প্রধানমন্ত্রী তারেক রহমান) নেতৃত্বে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। সেই ত্যাগের মধ্য দিয়েই আমরা পাওনা গণতন্ত্র ফিরে পেয়েছি।’

আজ রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচি আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটি। রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সবার জানা, পরবর্তী সময়ে সেই দুর্ভিক্ষ মোকাবিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার সেই অবদান আজও আমরা সুফল হিসেবে ভোগ করছি। আমি মনে করি, তারই সুযোগ্য পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু করেছেন।

তিনি বলেন, জনগণের ভোটে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি ১৬ বছরের দীর্ঘ সংগ্রাম, গুম, খুন ও ক্রসফায়ারের ভয়াবহ সময় পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, ক্ষমতায় এসে তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তিনি ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড চালু করেছেন, দিনাজপুরে খাল খনন কার্যক্রম শুরু করেছেন। একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। রিজভী বলেন, বর্তমান জ্বালানি সঙ্কট বাংলাদেশের নিজস্ব নয়, এটি একটি আন্তর্জাতিক সঙ্কট, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব থেকে সৃষ্টি হয়েছে।

তবে সরকার ধীরে ধীরে এই সঙ্কট কাটিয়ে উঠছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে। তারেক রহমান যে রিনিউএবল এনার্জির প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, পাকিস্তানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

বাংলাদেশেও রুফটপ সোলার প্যানেল স্থাপনে কর কমিয়ে জনগণকে উৎসাহিত করতে হবে, যাতে মানুষ নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে এবং অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমে। তিনি আরো বলেন, মন্ত্রীদের সর্বদা সতর্ক থাকতে হবে। গত ২৪ ঘণ্টায় ১১ জনের বেশি মানুষ হাম রোগে মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো মৃত্যু না ঘটে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4226" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০