admin 1
২৬ এপ্রিল ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। আগামী ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।রোববার (২৬ এপ্রিল) হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।তিনি বলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই আমরা দর্শকের চাহিদা বিবেচনার পাশাপাশি, দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছিল।’

মূলত, সংবাদের দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুত দর্শকপ্রিয় করে তোলে বলে দাবি করেন তিনি। জানা গেছে, সম্প্রচার শুরুর ৪ বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগের মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তখন হাইকোর্টে আবেদন করা হলেও চ্যানেল বন্ধের আবেদনটি তখন খারিজ হয়ে যায়। ফলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান।

গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ান সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অবশেষে এই লড়াইয়ে আমরা সফল হই।’ চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ২০১০ সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের ২৪ ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে সকল আইনি বাধা দূর হয় বলে জানান তিনি।

সম্প্রচারে আসার বিষয়ে তিনি বলেন, ‘২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। ২৭ এপ্রিল বেছে নেয়ার কারণ হলো, ১৬ বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, ঠিক সেই দিন সেই ক্ষণে ফিরে আসা।’ আগের যাত্রায় সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম, এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শক জনপ্রিয়তার শীর্ষে ছিল, এবারও সেই একই পথেই চলবে বলে জানান চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4223" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০