admin 1
২৫ এপ্রিল ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে প্রথমবার প্রত্যয় তরুণ সংঘের আয়োজনে সীতানবমী উপলক্ষে বৈদিক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার: ঝালকাঠিতে প্রথমবারের মতো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ-এর উদ্যোগে সীতানবমী উপলক্ষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ বৈদিক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভক্তবৃন্দ, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝালকাঠি পাবলিক হরিসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ শুকদেব গোস্বামী (ব্রজবাসী)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অশোক তরু সাহা, শ্রীমৎ নান্টু রঞ্জন বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) এবং শ্রীমৎ সুনীল বরণ হালদার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক)।

বৈদিক যজ্ঞানুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমৎ নারায়ণ চন্দ্র ঠাকুর, অধ্যক্ষ, রজনীকান্ত সংস্কৃত কলেজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার অসীত বরণ সাহা। প্রত্যয় তরুণ সংঘের সিনিয়র সভাপতি যুবরাজ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় কর্মকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, কার্যকরী সদস্য উৎস দাস, সীমান্ত দত্ত, কুশাল সাহা এবং সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, প্রদীপ করসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও যজ্ঞের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সমাজে সম্প্রীতি, নৈতিকতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তরুণ সমাজকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও প্রত্যয় তরুণ সংঘ এ ধরনের ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4169" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০