admin 1
২৩ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেরায় সাক্ষী ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’

‘গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছি আমার ভাতিজা নজরুল ইসলামকে হত্যা করেছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান’—জেরায় এ কথা উল্লেখ করেছেন হাবিবুর রহমান মল্লিক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের জেরায় তিনি এ কথা উল্লেখ করেন।

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চার নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন হাবিবুর রহমান। ২২ এপ্রিল তার জবানবন্দি শেষে জেরা করেন জিয়াউলের আইনজীবী আমিনুল গণি টিটো। তবে শেষ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো তার আজ জেরা হয়। এ মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন জিয়াউল।

জেরায় হাবিবুর রহমান উল্লেখ করেন, গোয়েন্দার মাধ্যমে জানতে পারলাম আমার ভাতিজাকে হত্যা করেছেন জিয়াউল আহসান।সাক্ষীর এ কথা অসত্য বলে দাবি করেন আইনজীবী টিটো। হাবিবুরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি এ কথা জবানবন্দিতে উল্লেখ করেননি। তদন্ত কর্মকর্তার শেখানো মতে আজ জিয়াউলের নাম বলেছেন।’জবাবে সাক্ষী বলেন, নজরুলের হত্যার পর আমাদের বাড়িতে গোয়েন্দার লোকেরা ঘনঘন আসতেন। একদিন তারা জানিয়েছেন, ‘নজরুলকে হত্যা করেছে র‍্যাবের গোয়েন্দা প্রধান জিয়াউল আহসান।’

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, মঈনুল করিমসহ অন্যরা। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে তারিখ নির্ধারণে আপত্তি জানান জিয়াউলের বোন ও আইনজীবী নাজনীন নাহার। এ সময় কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করেন তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4080" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০