admin 1
১৭ এপ্রিল ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানি শোধনাগারে দুম্বা-ছাগলের খামার, পাহারায় বিসিসির বেতনভুক্ত কর্মচারী

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহে নির্মিত রূপাতলী ও বেলতলা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) এক যুগেও চালু হয়নি। তবে এই সুযোগে রূপাতলী প্লান্টের ভেতরে দুম্বা ও ছাগলের বিশাল ব্যক্তিগত খামার গড়ে তুলেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারী। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত খামার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

খোঁজ নিয়ে জানা গেছে, খামারের পশুর জন্য বিদেশি জাতের ঘাসের বড় দুটি বাগান করা হয়েছে। খামার দেখভাল করার জন্য বিসিসির পরিচ্ছন্ন শাখার দুই কর্মীকে সেখানে নিযুক্ত করা হয়। চিকিৎসার দায়িত্ব পালন করেন বিসিসির ভেটেরিনারি চিকিৎসক ডা. রবিউল ইসলাম। অর্থাৎ সিইওর ব্যক্তিগত এ খামারের সব ব্যয় বহন হয় বিসিসি থেকে।

এক বছর আগে খামার স্থাপন হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলছিল। বিসিসির প্রশাসক পদে আমলা (বিভাগীয় কমিশনার) নিযুক্ত থাকায় দাপুটে সিইওর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কেউ সাহস পায়নি। এক মাস আগে প্রশাসক নিযুক্ত হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। বুধবার দুপুরে রূপাতলী প্লান্ট পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। তখন সেখানে ১০টি দুম্বা, ১৫টি ছাগল ও একটি গরু দেখতে পান। এ সময় উপস্থিত কর্মচারীরা শিরিনকে জানান, পশুগুলোর মালিক বিসিসির সিইও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসক পানি শোধনাগার পরিদর্শনে যাবেন, এটা আগেই জানতে পেরেছিলেন সিইও। এ কারণে মঙ্গলবার গভীর রাতে কয়েকটা দুম্বা ট্রাকে করে জামালপুর জেলায় তার গ্রামের বাড়িতে পাঠিয়েছেন।

বিসিসির একাধিক সূত্র জানিয়েছে, রূপাতলী পানি শোধনাগারের জায়গাতে বিসিসির সিইও প্রায় এক বছর আগে খামার স্থাপন করেছেন। সেখানে দুম্বা ও বড় জাতের ছাগল (রাম ছাগল)সহ মোট ২৮টি পশু পালন করা হয়। এজন্য প্রকল্পের দুটি স্থানে বিদেশি জাতের ঘাসের বড় দুটি বাগান করেছেন। দুটি শেড স্থাপন করা হয়েছে। পশুর দেখভালের জন্য বিসিসির দুজন পরিচ্ছন্নকর্মী মো. মেহেদি ও ইব্রাহিমকে নিযুক্ত করা হয়েছে গত ডিসেম্বর মাসে। দৈনিক মজুরিতে নিযুক্ত প্রত্যেক শ্রমিকের মাসের বেতন ১৯ হাজার ৫০০ টাকা। বিসিসির ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম নিয়মিত খামারের পশুর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে গত সপ্তাহেও একটি দুম্বার অন্ত্রোপচার করেছেন ডাক্তার রবিউল।

সিইওর ব্যক্তিগত খামারে বিসিসির শ্রমিক নিয়োগ প্রসঙ্গে বিসিসির পরিচ্ছন্নতা শাখার প্রধান মো. ইউসুফ সাংবাদিকদের জানান, রূপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের অভ্যন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিইও গত ডিসেম্বর মাসে সেখানে দুজন শ্রমিক নিয়োগের আদেশ দেন। তিনি সে অনুযায়ী দুজন শ্রমিক নিযুক্ত করেছেন। এর বেশি কিছু তিনি জানেন না।

 

বিসিসির পশু চিকিৎসক রবিউল বলেন, সিইও যে খামার করেছে সেটা অস্থায়ী। সিইওর অনুরোধে মাঝেমধ্যে তিনি সেখানে গিয়ে পশুর চিকিৎসা দিতেন। একজন চিকিৎসক হিসেবে যে কোনো পশুর সেবা দেওয়া তার নৈতিক দায়িত্ব। তিনি সেটাই করেছেন।পানি শোধনাগারে দুম্বা-ছাগলের খামার, পাহারায় বিসিসির বেতনভুক্ত কর্মচারীবিসিসির সিইও রেজাউল বারী প্লান্টের মধ্যে পশুর খামার গড়ে তোলা প্রসঙ্গে বলেন, এটা বেলতলার প্লান্টেও আছে। দুই জায়গাতেই তার অর্থায়নে এ ধরনের খামার রয়েছে।

এ ব্যাপারে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, রক্ষণাবেক্ষণ শেষে শীঘ্রই বিসিসির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু হতে পারে। প্লান্টের পতিত জমিতে হাঁস, মুরগি, গরু, ছাগল যার খামারই থাকুক না কেন দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। বিসিসির জমিতে সিইও ব্যক্তিগত পশুর খামার করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিইও করপোরেশনের কর্মকর্তা। আর ওটা সরকারি জায়গা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3934" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০