admin 1
১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ধান খাওয়ায় মেরে ফেলা হলো বাবুই পাখির ৩০ ছানা

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের বোয়ালখালীতে ধান খাওয়ার অভিযোগে ২৫ থেকে ৩০টি ছোট ছোট বাবুই পাখির ছানা মেরে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়া ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন ওই ব্যক্তি। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত বাচা মিয়াকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়ন নুরুল ইসলামের ছেলে। ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, ‘দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি অভিযুক্ত ব্যক্তির ফসলি জমির ধান খেয়েছে পাখি। এ অভিযোগে বাবুই পাখির ২২টি বাসা ভেঙে ফেলে।

পাখির বাসাগুলোর মধ্যে আমরা ছোট ছোট ২৫ থেকে ৩০টি পাখির ছানা দেখতে পাই। এ ঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3892" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০