নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, ১৩ এপ্রিল বিভিন্ন সময়ে হালুয়াঘাট, কোতোয়ালী ও গৌরীপুর থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানে, হালুয়াঘাট থানার গোবরাকূড়া শাপলা বাজার এলাকা থেকে এসআই আরিফ হাসানের নেতৃত্বে ১৫০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে, কোতোয়ালী থানার মাসকান্দা গংশার মোড় এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ আল ইমরান হোসেন (৩০) ও এমদাদুল হক (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। তৃতীয় অভিযানে, গৌরীপুর থানার অষ্টগর মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মন্তব্য করুন