admin 1
৪ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে দুই শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা: মূল আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল থানার ধলা মধ্যপাড়া এলাকায় মোঃ মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই শিশু পুত্র—আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)-কে মোবাইল চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ১নং আসামি মিজানুর রহমান সুজনের নেতৃত্বে শিশু দু’টিকে ধলা মধ্যপাড়ার ওয়ায়েজ উদ্দিন মেম্বারের মোড়সংলগ্ন একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাদের পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়াও মারধরের পাশাপাশি জোর করে রাস্তার পাশে ময়লাযুক্ত পানি পান করানো হয় বলে জানা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। পরে ত্রিশাল থানা পুলিশের একটি দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গাজীপুর এলাকা থেকে ৪ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গ্রেফতার করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ: ০৩ এপ্রিল ২০২৬ খ্রি.)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3553" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০