গাজীপুর প্রতিনিধি: গাজীপুর চৌরাস্তা—দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক সংযোগস্থল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মহাসড়ক দিয়ে চলাচল করলেও চরম অবহেলার কারণে এখন এই এলাকাটি পরিণত হয়েছে এক ভয়াবহ দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে। চৌরাস্তার ফ্লাইওভারের নিচে মহাসড়কের একেবারে মাঝখানে দিনের পর দিন ময়লার বিশাল স্তুপ জমে উঠছে। এতে একদিকে যেমন শহরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।
স্থানীয়দের অভিযোগ, ময়লার স্তুপ থেকে বের হওয়া দুর্গন্ধে পথচারী, যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। অনেকেই মুখে কাপড় চেপে রাস্তা পার হচ্ছেন। এছাড়া ময়লা থেকে মাছি-মশার উপদ্রব বেড়ে যাওয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। স্থানীয় একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাজীপুর চৌরাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। অথচ মহাসড়কের মাঝখানে ময়লার ভাগাড় বানিয়ে রাখা হয়েছে! এটা শুধু দুর্গন্ধ নয়, এটা পুরো শহরের জন্য লজ্জার বিষয়।”
এলাকাবাসীর মতে, একটি উন্নয়নশীল শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে এমন ময়লার স্তূপ রাখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি গাজীপুরের ভাবমূর্তি নষ্ট করছে এবং জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে। সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন—গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পনগরীতে যদি মহাসড়কের মাঝখানেই ময়লার ভাগাড় গড়ে ওঠে, তবে নগর ব্যবস্থাপনার দায় কার?
এ বিষয়ে এলাকাবাসী গাজীপুর সিটি কর্পোরেশনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে মহাসড়ক থেকে ময়লার স্তুপ সরিয়ে নির্ধারিত ডাম্পিং স্থানে স্থানান্তর করতে হবে এবং ভবিষ্যতে যেন এই স্থানে পুনরায় ময়লা না জমে সেজন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলন ও মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
মন্তব্য করুন