চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের আকবর শাহ্ থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাসুদেব ইউনিয়নের ভাতশালা গ্রামের পাইকপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার আসামি মো. সাব্বির হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাধানগর গ্রামের মৃত নোয়াব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আকবর শাহ্ থানার মামলা নং-১৩, তারিখ ১০ মার্চ ২০২৫, দণ্ডবিধির ৩৭৯ ধারায় দায়ের করা মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। অভিযানের সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা FZ V2 মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে আকবর শাহ্ থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন