admin 1
৪ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা

নিজস্ব  প্রতিবেদক: সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নে ৫নং ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ক্ষোভ জানান তিনি।তিনি বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই এ ধরনের র‌্যান্ডম পরিদর্শন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে স্থানীয় ভূমি কার্যালয়ে পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। তিনি সরকারি নির্ধারিত সময় সকাল ৯টার আগেই উপস্থিত হলেও কার্যালয় ছিল তালাবদ্ধ। কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারীকেও সেখানে পাওয়া যায়নি।প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনো কোনো কর্মকর্তা উপস্থিত হননি।

অফিস কক্ষে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা র‌্যান্ডম সিলেক্টেড অফিস। আমরা ভূমি অফিসে অপেক্ষা করছি। এখানকার কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান, কী কী পেন্ডিং আছে—সব আমরা পর্যবেক্ষণ করব।তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯টা ১০ বাজে, কেউ আসেননি। যদিও ৯টায় অফিস খোলার কথা ছিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।

দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের অফিসিয়াল যে প্রসিডিউর আছে, সেটা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলব। আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যে ব্যবস্থা আছে তা গ্রহণ করা হবে। তিনি জানান, এ ধরনের আকস্মিক পরিদর্শন সারাদেশে অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাঙ্ক্ষিত সেবা পান। বর্তমানে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ভূমি কার্যালয়েই অবস্থান করছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3051" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০