admin 1
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ  অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, নান্দাইল-সহ ময়মনসিংহকে মাদক ও চাঁদামুক্ত করে গড়ে তুলতে চাই। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কিছু করতে আসলে কঠোর ব্যবস্থা নিবেন। ময়মনসিংহের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শনিবার (২৮ফেব্রুয়ারি) বিকালে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমরা রাজনীতি করি, জনগণের ভোটে আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে সব ধরনের লোক প্রয়োজনে আসবে। কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম, সেটা নির্ধারণ করা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তাই আপনাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে, কেউ যেন ধোকা দিতে না পারে।

কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, যারা একান্তই প্রাপ্য, তারা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পায়। নগরীর যানজট নিরসনে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণ-সহ কার্যকরী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি। সেইসাথে সার্কিট হাউজের উন্নয়নে পরিকল্পনার বিষয়টিও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভাগীয় ও জেলা পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের অন্যান্য সরকারি দপ্তরের প্রধান-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2978" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০