নিজস্ব প্রতিবেদক: মানবকল্যাণ ও সমাজ সংস্কারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভুইয়া। গতকাল মৈশাইর সোশাল ওয়ার্ক এন্ড স্পোর্টিং ক্লাবের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজকের তরুণ প্রজন্ম নানা কারণে বিপথগামী হয়ে পড়ছে। তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রয়োজন যথাযথ দিকনির্দেশনা ও সুস্থ সামাজিক কার্যক্রম।” সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সেই ক্ষেত্রে সংগঠনের কোনো বিকল্প নেই। মানুষ হিসেবে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব ভুইয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল মোক্তারপুর ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল, সামাজিক সংগঠক মাসুম বিল্লাহ নুর, ক্রীড়া সংগঠক রিফাত ভুইয়া, মৈশাইর বাজার বণিক সমিতির সাবেক ও বর্তমান সভাপতি লোকমান হোসেন সরকার ও আমির মোল্লা, সেক্রেটারি শরিফুল, স্বেচ্ছাসেবক দল নেতা রোকন এবং যুবনেতা মোমেন।
এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সমাজ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন