admin 1
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির সকল ধরনের কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস নাসরীন ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এই চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক জনকণ্ঠ-এ প্রকাশিত প্রতিবেদনে বন্ড পণ্য ও কোম্পানির সম্পদ অবমূল্যায়িত দামে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের মতো অভিযোগ উঠে আসে। এছাড়া কর্মচারী, ব্যাংক ও ব্যবসায়িক অংশীদারদের জন্য সম্ভাব্য ক্ষতিকর সিদ্ধান্ত গ্রহণের অভিযোগও রয়েছে।

অভিযোগের গুরুত্ব ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার স্বার্থে খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে সকল নির্বাহী ও পরিচালনাগত ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে কোম্পানির পক্ষে যেকোনো ধরনের প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোম্পানির সম্পত্তি, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিসিয়াল অ্যাক্সেস অবিলম্বে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোম্পানির রেকর্ড, স্ট্যান্ড বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, গণমাধ্যমে উত্থাপিত সব লেনদেন, সম্পদ বিনিয়োগ ও সংশ্লিষ্ট আর্থিক বিষয় যাচাই-বাছাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে দেখা যায়, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম নাসার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করছেন এবং আপনার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলে তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে জানতে খন্দকার মোহাম্মদ সাইফুল আলমের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে তার সঙ্গে কোম্পানির পক্ষে কোনো ধরনের লেনদেন বা চুক্তিতে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় কর্পোরেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2899" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০