admin 1
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় ময়মনসিংহে বৃদ্ধকে খুনের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় এক বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দাপুনিয়া ইউনিয়নের বারুরী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুস সামাদ (৬০) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বারুরী মৌজার ৫৩০ নম্বর দাগের ১৩ শতাংশ জমি নিয়ে আব্দুস সামাদের সঙ্গে তাঁরই আত্মীয় মো. জাকির হোসেন বাদলের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সামাদ দাবি করেন, ওই জমিটি দীর্ঘদিন ধরে তাঁর ভোগদখলে রয়েছে। কিন্তু গত সোমবার সকাল ১০টার দিকে জাকির হোসেনের নেতৃত্বে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি রামদা, কুড়াল ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করেন এবং তা দখলের চেষ্টা চালান।

লিখিত অভিযোগে সামাদ উল্লেখ করেন, তিনি এবং তাঁর স্বজনরা দখলচেষ্টায় বাধা দিলে বিবাদীরা তাঁদের ওপর চড়াও হন এবং মারধর করার চেষ্টা করেন। একপর্যায়ে বিবাদীরা তাঁকে ও তাঁর বোন-ভাগ্নিকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যান। বর্তমানে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য পুলিশ সদস্য পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তদন্তে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2640" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০