admin 1
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, নিরাপত্তায় ৪ হাজার ৫৭৯ সদস্য

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠি জেলার দুটি আসনের ২৩৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার চারটি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের নিজ নিজ কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন ও গণভোটের ব্যালট, অমোচনীয় কালি, সিল-প্যাডসহ মোট ৪৬ ধরনের নির্বাচনসামগ্রী। বিকেলের মধ্যেই সব কেন্দ্রের উদ্দেশ্যে এসব সরঞ্জাম পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ১৪৭টি কেন্দ্র রয়েছে। দুই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্র মিলিয়ে একজন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন।

নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ২৩৭টি কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2604" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০