admin 1
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনজীর–নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা কেনা

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামালের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের জন্য এই ক্যামেরাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা ও পণ্যের মান নিয়ে খোদ পুলিশের ভেতরেই অসন্তোষ ও সমালোচনা দেখা দিয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে স্মার্ট টেকনোলজিস প্রায় একচেটিয়াভাবে পুলিশের বিভিন্ন প্রযুক্তিগত টেন্ডার পেয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও এই প্রতিষ্ঠানটি কীভাবে আবারও বডিওর্ন ক্যামেরা সরবরাহের সুযোগ পেল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে যখন সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, নির্বাচন সংক্রান্ত সব ধরনের ক্রয় কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপির মাধ্যমে সম্পন্ন করা হবে। গত বছরের ৯ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে প্রায় ২৬৯ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা যায় এবং ভোট কারচুপি, কেন্দ্র দখল কিংবা সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হয়। কিন্তু সেই সিদ্ধান্তের পরপরই সোর্স মানির অর্থ ব্যবহার করে গোপনে চীন থেকে ক্যামেরা আমদানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যার বড় একটি অংশ এসেছে স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে।

এই ক্রয় প্রক্রিয়ায় স্মার্ট টেকনোলজিস ছাড়াও দাহুয়া, টিডিটেক, কেডাকম ও অকজন এই চারটি প্রতিষ্ঠানের নাম সামনে এসেছে। তবে দাহুয়া ক্যামেরা সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে এবং অন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। আরও উদ্বেগের বিষয় হলো, ক্যামেরাগুলো মাঠ পর্যায়ে পৌঁছে গেলেও পুলিশ সদর দপ্তরের টেলিকম বিভাগ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এই গোপনীয়তা ও তথ্য গোপন করার প্রবণতা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে তারা আশঙ্কা করা হচ্ছে, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী দোসররা ইচ্ছাকৃতভাবে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে এমন বিতর্কিত সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করে থাকতে পারে। কারণ নির্বাচনের সময় যদি এসব বডিওর্ন ক্যামেরা নির্ভরযোগ্যভাবে কাজ না করে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মারাত্মক চাপে পড়বে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদ হোসেন জানিয়েছেন, ক্যামেরাগুলো ইতোমধ্যে পুলিশের কাছে পৌঁছেছে, তবে এর বেশি তথ্য তিনি দিতে পারেননি। অথচ শুরু থেকেই ক্যামেরার প্রকৃত সংখ্যা, একক মূল্য এবং মোট ব্যয় নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, যা একটি জাতীয় নির্বাচনের মতো স্পর্শকাতর প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2549" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০