admin 1
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে সাবেক চেয়ারম্যানকে মারধর ও হত্যার হুমকি

রংপুর প্রতিনিধি : রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ময়নপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমানের ওপর রাজনৈতিক প্রতিহিংসা থেকে হামলা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থানীয় প্রশাসন মামলা বা লিখিত অভিযোগ গ্রহণ করছে না। মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে জামায়াত ও বিএনপির সমর্থকরা তাকে ও তার পরিবারকে ধারাবাহিকভাবে হয়রানি করে আসছে। রাতে বাড়িতে থাকতে বাধা দেওয়া, নিয়মিত ভয়ভীতি প্রদর্শন, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং বিদেশে অবস্থানরত তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তার ছেলে বর্তমানে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য অবস্থান করছেন। তাকে লক্ষ্য করে হুমকি দিয়ে বলা হয়েছে—দেশে ফিরলে প্রাণে মেরে ফেলা হবে। তিনি আরও জানান, ২ ফেব্রুয়ারি ময়মনসিংহে জাতীয় পার্টির একটি স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গেলে সেখানে জামায়াত ও বিএনপির কর্মীরা তাকে আটক করে। প্রথমে তাকে প্রকাশ্যে অপমান করা হয় এবং পরে হাত-পা ধরে বেধড়ক মারধর করা হয়। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “আমি এসব বিষয় একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তারা কোনো মামলা বা অভিযোগ নিতে রাজি হচ্ছে না। রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে বলে আমার ধারণা।

তিনি অভিযোগ করেন, প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2429" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০